এবিসি আইডিয়াল স্কুল — অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম আর্টিকেল ও PDF রিসোর্স

এবিসি আইডিয়াল স্কুল

Online Learning & Resource Hub
এবিসি আইডিয়াল স্কুল
হোম ছোট সোনামনিদের জন্য সম্পর্কে যোগাযোগ বিশ্বকোষ এবিসি চ্যাট বট AI লেখা সহায়ক দোয়ার ভাণ্ডার Sitemap Privacy Terms and conditions ব্লগ — সকল আর্টিকেল PDF রিসোর্স নোটিশ
সর্বশেষ আপডেট

ভাব-সম্প্রসারণ: নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা

0 ভিউ

নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?

মূলভাব : মাতৃভাষা প্রত্যেক মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ । মাতৃভাষার সুমধুর বাণী ছাড়া অন্য কিছুতে হৃদয় প্রাণ জুড়ায় না।

সম্প্রসারিত ভাব : মাতৃভাষা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মনোভাব প্রকাশের জন্যে সবচেয়ে বেশি উপযোগী । নিজের ভাষায় মনোভাব প্রকাশে মানুষ যত বেশি আনন্দ পায় , অন্য কোন ভাষায় তা পায় না । পৃথিবীতে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্যে অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে । প্রত্যেক জাতির মাতৃভাষা বা স্বদেশী ভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সঙ্গে মানুষের এমন একটি আত্মিক সম্পর্ক ও যোগাযোগ থাকে যে , সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয় । বিদেশি ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থভাবে উপলব্ধি করা যায় না । প্রতিভাশালী লোকেরা পৃথিবীর নানান জাতির নানান ভাষা শিখে ও চর্চা - গবেষণা করে বহু ভাষাবিদ বা পণ্ডিত হিসেবে খ্যাতিলাভ করেন । কিন্তু তাঁরা মনের ভাব প্রকাশ করার জন্যে মাতৃভাষা বা স্বদেশী ভাষারই সহায়তা নিয়ে থাকেন । নিজের ভাষার সাথে মানুষের পরিচয় ঘটে শিশুকাল থেকে । সুখ - দুঃখ , হাসি - কান্না , আনন্দ - বেদনা ইত্যাদি প্রকাশ করতে মানুষ মাতৃভাষাকে খুব সহজেই ব্যবহার করতে পারে এবং অন্যকে বোঝাতে সক্ষম হয় । আমরা বাঙালি , বাংলা আমাদের মাতৃভাষা । মাতৃভাষা বাংলার সাথে আমাদের ভাব সহজ , প্রগাঢ় ও অন্তরঙ্গ । আমাদের সুখ - দুঃখ , হাসি কান্না , আবেগ - অনুভূতি সবই আমরা ঐকান্তিকভাবে প্রকাশ করতে পারি মাতৃভাষা বাংলার মাধ্যমে । আমাদের আশা - আকাঙ্ক্ষা এবং বিমূর্ত চিন্তা - চেতনা মূর্ততা লাভ করে মাতৃভাষা বাংলার মাধ্যমেই । তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে বেশি আপন এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা ও বাহন ।

মন্তব্য : মাতৃভাষা মানুষের মত প্রকাশের সর্বোত্তম মাধ্যম । মাতৃভাষার ব্যাপক চর্চা , গবেষণা ও প্রয়োগ ব্যতীত জাতীয় বিকাশ সম্ভব নয় ।


আরো পড়ুন:

মন্তব্য (0)

হোম পেজে ফিরে যান
হোম